রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

নিয়ম ভাঙার মহোৎসব চলছে সড়ক-মহাসড়কে

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, সকাল ৪:২০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:৪৭

নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার পদত্যাগের পর সবচেয়ে বেশি তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। টানা ছয়দিন সড়কে ছিল না ট্রাফিক পুলিশ, এসময় রাজধানীর প্রতিটি সড়কে দিন-রাত পুরোদমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা। পরে ট্রাফিক পুলিশ সদস্যরা ফিরলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অব্দি যানজটে নাকাল হতে হচ্ছে নগরবাসীর।
এদিকে যানজট নিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, প্রতিদিন যারা সড়ক ব্যবহার করছেন তারাই নিয়ম ভঙ্গ করছেন। এক শ্রেণির মানুষ প্রতিনিয়ত আমাদের উদ্দেশ্যে বুলিং করছে। যত্রতত্র পার্কিং, সড়কের পাশে হকার, উল্টোপথে গাড়ি চালানো ও সিগন্যাল অমান্য করে আগে যেতে চাওয়াসহ বিভিন্ন কারণে নিয়ম ভঙ্গ করছেন মানুষ। শিক্ষার্থীরা যে ছয়দিন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছিল তখন ভয়ে কেউ নিয়ম ভাঙতো না। সেই ভয়টা কেন যেন মানুষের মনে কাজ করছে না! এজন্য সকাল থেকে রাত পর্যন্ত সড়কে যানজট লেগে থাকছে।
গত ২৭ আগস্ট চট্টগ্রাম নগরে উল্টো পথে প্রাডো গাড়ি চলতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর করেন সোহরাব হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনায় রফিকুল আলম নামে এক গাড়িচালককে গ্রেফতার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আর সড়ক ব্যবহারকারীরা বলছেন, শেখ হাসিনা সরকারের সময় সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করেছিল এখন সেভাবে দায়িত্ব পালন করছে না। বেশিরভাগ সময় তারা খোশগল্পে মত্ত থাকেন। সিগন্যাল অমান্য করলেও ট্রাফিক পুলিশ সদস্যরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আগে দুপুরে দিকে যানজট হতো খুব কম, কিন্তু এখন দুপুর বেলাতেও কিছু কিছু সড়কের যানজট লেগেই থাকছে।
রাজধানীর পল্টন মোড়ে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিরসনে হিমশিম খাচ্ছেন। রাস্তার এক পাশে অনেকটা জায়গা জুড়ে প্রাইভেটকার পার্কিং, এরপর যাত্রী নেওয়ার জন্য ফাঁকা রিকশা দাঁড়িয়ে আছে। ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দিলেও তারা যাচ্ছে না। কেউ যেন তোয়াক্কাই করছে না ট্রাফিক পুলিশ সদস্যদের।
সড়কে কাজ করা কয়েকজন ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, আইন ভঙ্গকারী কাউকে মামলা দিতে গেলে যদি মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ সদস্যকে গালিগালাজ করে কিংবা আরও বেশি লোক জড়ো হয়ে ভয়ভীতি দেখায় সেই দায়ভার আসলে এই মুহূর্তে কেউ নিতে চায় না। এজন্য আমরা সচেতনতা তৈরির জন্য চালকদের নিয়ম মানতে অনুরোধ করছি।
এদিকে দেখা গেছে, রাত ১০টার পর রাজধানী ঢাকায় ভারী গাড়ি প্রবেশের নিয়ম থাকলেও সন্ধ্যার পর থেকেই বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে বালু-মাটি এবং পণ্যবাহী ট্রাক ও লরি। এসব ট্রাকের কারণে রাজধানীর সড়কে চলাচলকারীরাও থাকেন চরম আতঙ্কে। সম্প্রতি ঢাকার সড়কে যানজট বাড়ার অন্যতম কারণ এসব যানবাহন।
শিক্ষার্থীরা সড়ক থেকে উঠে যাওয়ার পর পুলিশ যখন দায়িত্ব পালন শুরু করে তখন থেকেই মোটরসাইকেল আরোহীরা বেপরোয়া হয়ে ওঠেন। অধিকাংশ বাইকার যত্রতত্র মোটরসাইকেল চালাচ্ছেন এবং সিগন্যাল অমান্য করছেন। পুলিশ দেখেও যেন না দেখার ভান করছেন অনেকটা। এছাড়া অতিরিক্ত যানজটে কিছু বাইকার ফুটপাত দিয়েও মোটরসাইকেল চালাচ্ছেন। পথচারীরা প্রতিবাদ করলেও একরোখা বাইকাররা কারও তোয়াক্কা করছে না। খাবার ডেলিভারিম্যানরা নিয়মিতই ফুটপাতে সাইকেল তুলে দিচ্ছেন। তারাও কারও বাধা মানেন না।
ট্রাফিক-গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল মোমেন বলেন, একটি পরিবর্তিত পরিস্থিতির পরে ট্রাফিক পুলিশ সদস্যরাই প্রথম রাস্তায় নেমে কাজ শুরু করে। একটা সময় গুলশান-বনানী এলাকায় নির্ধারিত পোশাকে নির্দিষ্ট সংখ্যক রিকশা চলাচল করতো। এই রিকশাগুলোর অনুমোদন দিতো সিটি করপোরেশন। কিন্তু ৫ তারিখের পর অন্য জায়গা থেকে অটোরিকশা ঢাকায় চলে আসছে। তারা জানে না কোন সড়কে কীভাবে চলাচল করতে হবে। ফলে তাদের সঙ্গে প্রায়ই আমাদের কনফ্লিক্ট হয়। এসব রিকশাচালকরা প্রায়ই আমাদের পুলিশ সদস্যদের টার্গেট করে বুলিং করে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, আমাদের দেশে আইন মানার সংস্কৃতি অনেক কম। একজন যাত্রীরও কিছু দায়িত্ব রয়েছে। যেখানে রিকশা চলাচল করা উচিত নয় আর যেখানে করা উচিত বিষয়টি একজন সাধারণ নাগরিক খুব ভালোভাবেই জানেন। কিন্তু এটা মানতে হবে। তাহলে ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে