আবারও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় ৩৯৩নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে।
ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা তার মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে কাজ করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।