নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে -নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে বিরোধী দলকে রাজনীতি করতে বাধা দেওয়া হচ্ছে। গণতন্ত্রের বাহন যে নির্বাচন, সেই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। যেটা অগণতান্ত্রিক কার্যকলাপের একটা অংশ। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্যই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশনে অনুগতদের বসানো হয়েছে, যাতে নির্বাচনে জেতা যায় জনগণের ভোট ছাড়া। কিন্তু বার বার এটা হতে দেওয়া যাবে না। গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করার লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি কার্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা সেই দল করি, যে দল কখনো গণতন্ত্র হরণ করেনি। বরং গণতন্ত্র ফিরিয়ে দিয়েছি। আমরা কখনো সামরিক শাসন বা জরুরি অবস্থা জারি করি নাই, বরং প্রত্যাহার করেছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।