তারেক-জোবায়দাকে আদালতে হাজিরে গেজেট প্রকাশের নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানকে আদালতে হাজির হওয়ার বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মুহম্মদ আসাদুজ্জামান আজ বৃহস্পতিবার এই আদেশ দেয়। এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল।
মোশাররফ হোসেন বলেন, দুর্নীতির এই মামলায় ৫ জানুয়ারি পলাতক আসামি তারেক ও জোবায়দার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, আদালত তারেক ও জোবায়দার নামে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে আগামী ৬ ফেব্রুয়ারি।
মামলা ও আদালতের নথিপত্রের তথ্য বলছে, মামলায় তারেক ও তাঁর স্ত্রী জোবায়দার বিরুদ্ধে গত বছরের ১ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলো আদালত। সম্প্রতি আদালতে প্রতিবেদন আসে তারেক ও জোবায়দা পলাতক। এ নিয়ে আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, পলাতক আসামি তারেক ও জোবায়দার সম্পদ ক্রোকের আদেশ দেয়।
২১ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় কারাদ-ে দ-িত তারেক রহমান দেড় দশক ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বিএনপির নেতাদের অভিযোগ, রাজনীতি থেকে দূরে রাখতে তারেককে ‘মিথ্যা’ মামলায় ফাঁসানো হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।