‘নির্বাচন বানচালের চেষ্টা দেশবাসীকে নিয়ে রুখে দিবে বিএনপি’
নিজস্ব প্রতিবেদক:
মানুষ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, কেউ যদি নির্বাচনের বানচালের চেষ্টা করে তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রুখে দিবে বিএনপি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীতে একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার অসীম বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে এদেশের জনগণ ভোট দিতে পারেননি, জনগণ মুখিয়ে আছে একটি অবাধ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার জন্য। তাই দ্রুত সময়ের নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র দেশবাসীকে সাথে নিয়ে রুখে দিবে বিএনপি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।