জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ রাজনৈতিক দল
নিজস্ব প্রতিবেদক:
জুলাই সনদ পর্যালোচনা করে এখন পর্যন্ত মোট ২৬টি রাজনৈতিক দল এর ওপর নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশন বরাবর জমা দিয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১টা পর্যন্ত ২৫তম ও ২৬তম দল হিসেবে কমিশনের কাছে মতামত জমা দিয়েছে কথিত ‘ইসলামী আন্দোলন’ বাংলাদেশ ও নাগরিক ঐক্য।
এর আগে, গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়।
সর্বশেষ গত বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যেকোনো ধরনের মতামত দেওয়ার সময় ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়।
যে ৪টি রাজনৈতিক দল এখনো ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’-এর বিষয়ে মতামত জমা দেয়নি। তারা হলো- গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।