নির্বাচনে পুলিশের সক্ষমতা ও ফ্যাসিস্টদের মোকাবিলাই চ্যালেঞ্জ -আইজিপি
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট আন্দোলনের পর পুলিশ যেই ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে গত এক বছরে অনেকটাই পরিবর্তন হয়েছে। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য পুলিশের সক্ষমতা তৈরি করা এবং ‘ফ্যাসিস্টদের’ মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
আইজিপি বলেন, এমন একটি বিপ্লবের পরে পুলিশ তাদের স্টেশন ত্যাগ করেছে। সেখান থেকে পুলিশ আজকের অবস্থানে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ। আমরা চাচ্ছি, অন্তত নির্বাচনটাকে নিরপেক্ষ ও উৎসবমুখর করার জন্য আমাদের যেই সক্ষমতা সেই সক্ষমতায় আমরা পৌঁছে যাই। আমার বিশ্বাস আমরা সেটা পারব। এই যে আমার করতে পারার যেই প্রচেষ্টা সেটা করতে পারাটা, এটা সফল হওয়া, এই জায়গাটাই আমি চ্যালেঞ্জ মনে করছি। আমি কিন্তু পালিয়ে যাচ্ছি না। আমি এই চ্যালেঞ্জগুলো নিয়েই সামনে এগিয়ে যাব এবং আমি সফল হব।
নির্বাচন চ্যালেঞ্জ হওয়ার পেছনে কী শক্তি রয়েছে- এমন প্রশ্নে আইজিপি বলেন, কোন শক্তি সেটা আমি এখন বলতে পারব না। এখানে অনেক লোক, অনেক দল ও গোষ্ঠী রয়েছে। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা অবশ্যই একটা দল। এই দলের যারা সদস্য, সমর্থক, তারা তো অবশ্যই স্বাভাবিকভাবেই একটি বিরোধী শক্তি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।