ইসরায়েলকে সামরিক সহায়তা না পাঠানোর পক্ষে ৫১% মার্কিন ভোটার: জরিপ
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে অতিরিক্ত অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে ৫১ শতাংশ মার্কিন ভোটার। নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা রিসার্চ ইন্সটিটিউট পরিচালিত এক জরিপে এ চিত্র দেখা গেছে।
জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ‘জোরালোভাবে বিরোধিতা’ করেছে, যেখানে মাত্র ১৯ শতাংশ এটি ‘জোরালোভাবে সমর্থন’ করে।
এরই মাঝে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ও বিতর্কিত সামরিক সাহায্য তহবিলে অর্থায়ন অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা ৬ বিলিয়ন ডলারের বেশি অস্ত্র বিক্রির অনুমোদন চাইছে, যার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার ও হাজার হাজার আর্টিলারি ও সাঁজোয়া যান।
গাজার যুদ্ধের প্রায় দুই বছর পর যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এমনটি দেখা গেছে এই জরিপে। সোমবার প্রকাশিত জরিপে, প্রথমবারের মতো অধিকাংশ উত্তরদাতা প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।