নির্বাচনের জন্য ৪-৬ মাসের বেশি সময় লাগার কথা নয় -সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর গুলশানে কড়াইল বস্তিতে দুস্থদের জন্য স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা। আর সে জন্য কিছু আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মাঠের সংস্কার দরকার। আমরা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে বের করেছি, এ ক্ষেত্রে সংস্কারে চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।