৩০০ আসনে প্রার্থী দেবে ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল
, ১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯২ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-তরুণরা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
বিজয় দিবসের দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা ফ্যাসিবাদকে পরাজিত করেছিল এবং যারা দেশকে নতুনভাবে সাজাতে চায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত করে দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে চায়, যারা দেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায়, তাদের সংগঠিত করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে নতুন দল উপহার দেবে।
এদিকে, দলীয় সূত্র বলছে, বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয় তরুণরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই ৩০০ আসনেই তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই প্ল্যাটফরম থেকে যারা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে আগ্রহী মূলত তাদের নিয়ে দল গঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় ম্যানিফেস্টো তৈরি এবং সাংগঠনিক কাঠামোর বিস্তৃতি ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে। চলতি মাসেই সারা দেশে থানা পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির কমিটি গঠনের লক্ষ্যে কাজ চলছে। পাশাপাশি সংগঠন দুটির প্রতিনিধিরা বিভিন্ন জেলা সফর করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)