সম্পাদকীয়-১
নির্বাচনী ডামাডোলে রমজানের বাজারা মূল্য তদারকিতে চরম নিস্ক্রিয়তা রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আজ থেকেই সর্বাত্মক কার্যক্রম শুরু করতে হবে ইনশাআল্লাহ।
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রতি বছর রমজান মাস এলে নিত্যপণ্যের দাম বাড়ে। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হলেও তার প্রভাব বাজারে পড়ে না। ফলে নির্দিষ্ট আয়ের মানুষের ভোগান্তি আরো বাড়ে। এ বছরও রোজার মাস সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে।
অতীত অভিজ্ঞতা বলছে, রমজানের অন্তত দুই থেকে আড়াই মাস আগে থেকেই যদি আমদানি, মজুদ, সরবরাহ ও পাইকারি বাজার পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা যায়, তবে খুচরা বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি অনেকাংশে রোধ করা সম্ভব। কিন্তু চলতি বছর সেই প্রস্তুতির ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনী ব্যস্ততায় রমজানকেন্দ্রিক বাজার মনিটরিং কার্যক্রমে যে ধীরগতি দেখা দিয়েছে, তার সরাসরি প্রভাব এরই মধ্যে পাইকারি বাজারে পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে ভোগ্যপণ্যের দাম নিম্নমুখী থাকা, দেশে পর্যাপ্ত আমদানি এবং কয়েক মাস ধরে বাজার স্থিতিশীল থাকার পরও রোজার এক মাস আগেই ভোজ্যতেল, চিনি, ডাল, গম ও চালের দাম বেড়ে গেছে। এটি স্পষ্টতই তদারকির দুর্বলতা ও সরবরাহ ব্যবস্থার অব্যবস্থাপনার প্রতিফলন বলে মনে হচ্ছে।
(২)
রমজানের বাজার তদারকি ও পর্যালোচনা নিয়ে আজ ১৯ জানুয়ারি বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও ১৭ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ। অর্থাৎ রমজান শুরুর এক মাসেরও কম সময় আগে বাজার তদারকি করতে সভা করা হবে। এরপর বিভাগ কিংবা জেলা পর্যায়ে নির্দেশনার পর মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম শুরু হতেই আরো অন্তত এক সপ্তাহ সময়ের প্রয়োজন হবে। এতে সময়ক্ষেপণ হবে। এরই মধ্যে পাইকারি বাজারে ভোগ্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে গেছে। আমদানিকারক থেকে পাইকারি পর্যায়ে পণ্যের দাম কয়েক হাত ঘুরে বেড়ে যাচ্ছে। একবার পণ্যের দাম বেড়ে গেলে পরে অভিযান চালিয়েও খুচরা বাজারে তার নেতিবাচক প্রভাব ঠেকানো কঠিন হয়ে পড়বে। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। চট্টগ্রাম বন্দরনির্ভর এ বাজার থেকেই দেশের অর্ধেকের বেশি ভোগ্যপণ্যের সরবরাহ হয়। এখানকার অস্থিরতা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। আমদানি শুল্ক বৃদ্ধি, বন্দরে চার্জ বাড়ানো, লাইটারেজ জাহাজ সংকট এবং বন্দর থেকে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা-সব মিলিয়ে সরবরাহ চেইনে যে সংকট তৈরি হয়েছে, তা রমজানের আগেই ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ এ সংকট অনেকাংশেই বাজার তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য ছিল। প্রশাসনের নির্বাচনী ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি।
(৩)
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাবে এ যেন প্রথা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার রোজা শুরু হওয়ার বহু আগে থেকেই ভোগ্যপণ্যের দাম বেড়ে চলেছে।
নাগরিক জীবনে শান্তির স্বার্থেই দ্রব্যমূল্য বৃদ্ধির অস্বাভাবিক গতিকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য সরকারকে কঠোর এবং বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজার ব্যবস্থা নিয়মিত মনিটর করতে হবে। সিন্ডিকেট করে পণ্যদ্রব্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো দ্রব্যের দাম বাড়ানো হচ্ছে কিনা সেটাও তদন্ত করতে হবে। কয়েক মাস আগে বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয় এবং সয়াবিন তেলের যোগান কমে যায়। অথচ, আইনশৃংখলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার হয়। কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফায় বিক্রির জন্য এসব তেল বিভিন্ন স্থানে গোপনে মজুদ করেছিল। তাই যে কোনো পণ্যের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাজারে পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে অবশ্যই সমন্বয় সাধন করতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রকৃত কারণকে খুঁজে বের করতে হবে এবং এর পিছনে যারাই জড়িত থাক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাজারে দ্রব্যের সরবরাহ স্বাভাবিক এবং দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে টিসিবির কার্যক্রমকে আরো বাড়াতে হবে। পাশাপাশি পণ্য পরিবহনে চাঁদাবাজিকে কঠোর হস্তে দমন করতে হবে।
বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসব উপলক্ষে এদেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং ইচ্ছামত দাম বাড়িয়ে দেয়। যেমন প্রতি বছর রমজান মাসে দ্রব্যমূল্য বেড়ে যায়, যার বাস্তবসম্মত কোনো কারণ নেই। পবিত্র দ্বীন ইসলামে অত্যাধিক মুনাফা অর্জনের জন্য পণ্যের মজুদ করা নিষিদ্ধ ঘোষণা করেছে এবং যারা এরকম পণ্য মজুদ করে বাজারে পণ্যের দাম বাড়াবে তাদের পরকালে কঠিন শাস্তির কথা ঘোষণা করেছে। অথচ আমরা ইসলামের এই শিক্ষাকে গ্রহণ করিনি। মাহে রমজান আসন্ন। ইতোমধ্যেই রমজানের পণ্যসামগ্রীর দাম বাড়তে শুরু করেছে। এই প্রবণতা রুখতে হবে। রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখার ব্যবস্থা নিতে হবে।
(৪)
রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। শুধু নির্বাচনকেন্দ্রিক দায়িত্ব পালন করলে পণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। সরকারিভাবে বিভিন্ন পণ্যের মজুদ বাড়াতে হবে। পণ্যের কৃত্রিম সংকট হলেই সরকারি মজুদ থেকে বাজারে পণ্য সরবরাহ করতে হবে। সরকারের মজুদ থাকলে কৃত্রিম মজুদকারীরাও পণ্য মজুদ করবে না বলে আশা করা যায়। আমদানিকারকের সংখ্যা বাড়াতে হবে এবং কোনো ধরনের প্রভাব ও প্রতিবন্ধকতা ছাড়াই ছোট-বড় সব আমদানিকারক যাতে পণ্য আমদানি করতে পারেন তা নিশ্চিত করতে হবে। সিন্ডিকেটের বাইরে পণ্য আমদানি বাড়লে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা যাবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সবার আগে বাংলাদেশ’
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের আগ্রাসান বহুর্মুখী। যুবসমাজকে ধ্বংস করার জন্য এদেশে মাদকের ভয়াবহ বিস্তার করছে।
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশীদের মধ্যে দেশের মুহব্বত, মুসলমানের মুহব্বত ও ঈমানের জজবার তীব্র জাগরণ দরকার।
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনেক বেশী দামে গম আমদানী করা হচ্ছে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টাকার অভাবে তিন কোটি মানুষ পায় না চিকিৎসা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী খাজায়ে খাজেগাঁ, হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দ বুখারী আল হানাফী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুপ্ত বা ডিপ স্টেটের এজেন্টদের কর্মকান্ড?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












