নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় জোর, সাবমেরিন তৈরীতে ঝুঁকছে তুরস্ক
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্ক প্রথমবারের মতো সাবমেরিন মিলডেন-এর নির্মাণকাজ শুরু করেছে। গত ৪ ডিসেম্বর তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। পাশাপাশি ন্যাটো জোটের সদস্য একটি দেশের কাছে প্রথম যুদ্ধজাহাজ রপ্তানির চুক্তিও সম্পন্ন করেছে আঙ্কারা। রোমানিয়ার সঙ্গে এ চুক্তি হয়েছে।
তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বাড়িয়েছে এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমিয়েছে। গত সপ্তাহে তুরস্ক জানায়, আকাশ প্রতিরক্ষা ধ্বংসকারী জাহাজ টিএফ-২০০০ নির্মাণের কাজ শুরু হয়েছে। এই জাহাজ ভবিষ্যতের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম প্রকল্পের অংশ হবে।
সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের অধীনস্থ এএসএফএটি কোম্পানি রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি আখিসার লাইট করভেট রপ্তানির চুক্তিতে সই করেছে। ন্যাটো সদস্য কোনো দেশে তুরস্কের প্রথম এ ধরনের রপ্তানি এটি।
এর আগে তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান বায়রাকতার কিজিলেলমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি জেট ইঞ্জিনচালিত চলন্ত লক্ষ্যবস্তুকে আঘাত করেছে।
গত ৩০ নভেম্বর (রোববার) তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার এক ঘোষণায় জানায়, বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে, যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাসে নতুন মাইলফলক যোগ হলো। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)