নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলি সন্ত্রাসীকে গ্রেপ্তারের হুমকি মামদানির
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিনে আগামী সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সফরে আসার কথা রয়েছে ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর।
এদিকে, নিউইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা করেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে সে (নিয়াহু) নিউইয়র্কে পা রাখামাত্রই তাকে গ্রেপ্তার করার জন্য তিনি একটি আইনি ফাঁকফোকর খুঁজছেন। খবর নিউইয়র্ক পোস্টের।
স্থানীয় সময় গত শনিবার (১৮ জুলাই) নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রগতিশীল ও সমাজতান্ত্রিক ধারার এই রাজনীতিবিদ জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগকে ইসরায়েলি প্রধানসন্ত্রাসীকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার তার আছে কি না, তা খতিয়ে দেখতে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের (আইসিজে) প্রসঙ্গ টেনে মামদানি নিউইয়র্ক টাইমসকে স্পষ্টভাবে বলেন, “আমি মনে করি নিয়াহুর সঠিক জায়গা হলো দ্য হেগ-এ। সে একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।”
যুক্তরাষ্ট্র আইসিসির এই পরোয়ানাকে স্বীকৃতি দেয় না। তবে সাক্ষাৎকারে মামদানি জানান, সন্ত্রাসী নিয়াহুকে বন্দি করার জন্য শহর প্রশাসন ‘নিজেদের কোনো আইন তৈরি করবে না’।”
তিনি বলেন, “নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা ঠিক সেটাই করবো।”
সাক্ষাৎকারে মামদানি তার স্ত্রী রামা দুওয়াজিকে নিয়ে গণমাধ্যমের খবরের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তার স্ত্রী মার্কিন-ইস্রো তীব্র সমালোচনা করার দীর্ঘ ইতিহাসের কারণে তোপের মুখে পড়েছেন।
এর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু মুছে ফেলা পোস্ট, যেখানে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর প্রশংসা করেছিলেন ও ইহুদী রাষ্ট্রকে সহায়তা করার জন্য মার্কিন সেনাসদস্যদের সমালোচনা করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)