একযোগে ভয়াবহ দাবানল-বন্যার কবলে যুক্তরাষ্ট্র
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রজুড়ে একসঙ্গে আঘাত হেনেছে দাবানল, দাবানলের ধোঁয়া এবং আকস্মিক বন্যা। দেশটির পূর্বাঞ্চলের আকাশ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে, দক্ষিণাঞ্চলের টেক্সাসে তৃতীয় দিনের মতো ভয়াবহ বন্যা চলছে এবং পশ্চিমাঞ্চলে নতুন করে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে।
দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দাবানলের বিষাক্ত ধোয়ায় বাতাসের মান মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে এবং অনেক এলাকায় পরিস্থিতি মারাত্মক ঝুঁকিপূর্ণ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টারের (এনআইএফসি) তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫টি অঙ্গরাজ্যে ৬৮টি বড় দাবানল জ্বলছে। শুধু প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেই বজ্রপাতের পর নতুন করে ১৭টি দাবানল ছড়িয়ে পড়েছে।
দাবানল নিয়ন্ত্রণে দেশজুড়ে ১৭ হাজার ৪০০ দমকলকর্মী, ১৪০টি হেলিকপ্টার এবং চারটি সামরিক সি-১৩০ অগ্নিনির্বাপণ বিমান মোতায়েন করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭ লাখ ২০ হাজার একর জমি দাবানলে পুড়ে গেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ লাখ একরেরও বেশি।
এদিকে, টেক্সাসের হিল কান্ট্রি এলাকায় টানা ভারী বৃষ্টিতে তৃতীয় দিনের মতো বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় উদ্ধার অভিযান চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে, কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস অঞ্চল থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এতে বহু এলাকায় বাতাসের মান বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)