নিউইয়র্কে সেতু-টানেল অবরোধ করে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ সামিন, ১৩৯১ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
হামাস ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের মধ্যে তিন মাস ধরে চলা যুদ্ধ দ্রুত বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা। গত ৮ জানুয়ারি তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বেশ কয়েকটি সেতু ও টানেল অবরোধ করে এ অবরোধ করেন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ইস্ট নদীর ওপরে ব্রুকলিন, ম্যানহাটন ও উইলিয়ামসবার্গ ব্রিজে যান চলাচল বন্ধ করে বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন এবং তারা নানা ধরনের সেøাগান দিতে থাকেন। পাশাপাশি তারা হার্ডসন নদীর ওপরে নিউইয়র্ক সিটির সঙ্গে নিউ জার্সির সংযোগকারী হল্যান্ড টানেলও অবরোধ করে বিক্ষোভ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, নিউইয়র্ক পুলিশ বিভাগ, কু ক্লাক্স ক্ল্যান এবং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে উল্লেখ করে বিক্ষোভকারীরা সেøাগান দিয়ে বলছে, ‘এনওয়াইপিডি, কেকেকে, আইডিএফ সবাই একই’।
এ সময় আন্দোলনকারীরা হল্যান্ড টানেলে ‘গাজা অবরোধ তুলে নাও’, ‘এখনই যুদ্ধ বন্ধ করো’ এবং ‘দখল বন্ধ করো’ লেখাসংবলিত বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।
গত ৭ অক্টোবর দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। এরপর তারা গাজায় নির্বিচার বোমা হামলা শুরু করে।
২৮ অক্টোবর গাজায় প্রবেশ করে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের স্থল বাহিনী। বোমা হামলা ও স্থল বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ২২ হাজার ৬০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬০ হাজার মানুষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












