আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে লড়বে বলিভিয়া
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইলের নৃশংস হামলা, তান্ডব ও হত্যাকান্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে’তে দক্ষিণ আফ্রিকা মামলা করেছে। ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া দক্ষিণ আফ্রিকার এ মামলা পক্ষ অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের গণহত্যা কনভেনশনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার যে পদক্ষেপ নিয়েছে তাতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লা পাজ। ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার প্রশ্নে আইনি ব্যবস্থার আশ্রয় নিয়ে দক্ষিণ আফ্রিকা ‘ঐতিহাসিক পদক্ষেপ’ নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরাইলের চলমান গণহত্যার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পক্ষে ল্যাটিন আমেরিকার প্রথম কোনো দেশ হিসেবে বলিভিয়া যোগ দিল।
গাজায় এক বিস্ফোরণে ট্রাকভর্তি সন্ত্রাসী সেনা নিহত হয়। জানা যায় যে, ইসরাইলি দখলদার বাহিনী গাজার একটা টানেল ধ্বংস করতে ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে আসে। কিন্তু টানেল ধ্বংসের আগেই নিজেদের ট্রাকটি বিস্ফোরিত হয় এবং সেখানে থাকা সব ইসরাইলি সেনা মারা পড়েছে। ইসরাইল সেখানে ৬ সন্ত্রাসী সেনা নিহতের কথা স্বীকার করেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।