মুসলিম কম্যুনিটিতে আনন্দের ঝিলিক:
নিউইয়র্কে মসজিদের মাইকে আজানের অনুমতি
, ১১ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজান মাসের স্বীকৃতির পর নিউইয়র্ক সিটির মসজিদগুলোতে ৫ ওয়াক্ত নামাজের আজান মাইকে প্রচারের অনুমতি মিলল। গত ২৪ আগস্ট এক সার্কুলারে সিটির কম্যুনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট মুসলিম আমেরিকানদের জন্য বিশেষ এই খুশির বার্তা দেয়।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেটের মিনিয়েপলিস সিটি কাউন্সিলের পর নিউইয়র্ক সিটি হলো দ্বিতীয় সিটি যেখানে মাইকে আজান প্রদানের অনুমতি পাওয়া গেল।
এই সিদ্ধান্তকে মুসলিম কম্যুনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ‘স্যাফেস্ট’ (সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং)’র প্রতিষ্ঠাতা ও সিইও মাজেদা উদ্দিন।
মাজেদা এ সংবাদদাতাকে জানান, সিটি কাউন্সিলের এ সিদ্ধান্তের জন্য অনেক কাঠ-খড় পুড়তে হয়েছে। আশা করছি শিগগিরই দুই ঈদের দিনে সিটির সকল অফিস-আদালতেও মুসলমানদের জন্য সবেতন ছুটির বিধি এবং জুলাই মাসকে ‘মুসলিম ঐতিহ্যের মাস’ হিসেবে স্বীকৃতি আদায়ের দেন-দরবারেও আমরা সফল হব।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে তৃতীয় বৃহত্তম ধর্মাবলম্বী হচ্ছেন মুসলমানেরা। প্রথম খ্রিস্টান এবং দ্বিতীয় বৃহত্তম ইহুদি । এই সিটিতে সাড়ে ৭ লাখ মুসলমান বাস করছেন এবং নিউইয়র্ক মেট্রোপলিটন সিটিতে এ সংখ্যা ১৫ লাখের বেশি। বাংলাদেশিদের পরিচালিত ৩৫টিসহ মোট ১৭৫টি মসজিদ রয়েছে সিটির অলি-গালিতে।
সবগুলো মসজিদে নামাজের আজান মাইকে শুরু হলে বিশ্বের রাজধানী খ্যাত এই সিটিও ‘মসজিদের শহর’ হিসেবে পরিণত হবে বলে মনে করা হয়েছে।
ডেপুটি কমিশনার মার্ক টি স্ট্যুয়ার্ট তার সার্কুলারে উল্লেখ করেছে যে, যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল ধর্মের আচার-অনুষ্ঠানকে সংহত করার কথা রয়েছে। সে তাগিদেই এটি করা হলো।
উল্লেখ্য, ব্রুকলীনে নূর আল ইসলাম মসজিদে আজান প্রচারিত হতো মাইকে। কয়েক বছর আগে এলাকার ভিন্ন ধর্মাবলম্বীরা সিটি প্রশাসনে আপত্তি জানালে সেই বিধি বাতিল করা হয়। এরপর থেকেই মুসলিমদের পক্ষ থেকে সিটি কাউন্সিলে দেন-দরবার শুরু হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)