নাসার ওয়েব টেলিস্কোপে ধরা পড়লো আন্তঃনাক্ষত্রিক গ্যাসের স্তরের নতুন ছবি
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি এমন কিছু বিস্তারিত ছবি তুলেছে, যা আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা ও গ্যাসের জটিল স্তরকে দেখার সুযোগ করে দিয়েছে। সুপারনোভা বিস্ফোরণের আলো থেকে পাওয়া এই ছবিগুলো প্রথমবারের মতো এই ধূলিকণার প্রকৃত থ্রিডি মানচিত্র তৈরি করতে সাহায্য করছে বলে জানিয়েছে নাসা।
৩৫০ বছর আগে এক তারকার বিস্ফোরণ থেকে উৎপন্ন আলো দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে চারপাশের ধূলিকণা ও গ্যাসকে আলোকিত করেছে। এই বিস্ফোরণ থেকে নির্গত এক্স-রে ও অতিবেগুনি আলো আন্তঃনাক্ষত্রিক মাধ্যমকে আলোড়িত করে, যা ওয়েব টেলিস্কোপের উন্নত ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে বিস্তারিতভাবে দৃশ্যমান হয়েছে।
ওয়েবের তোলা ছবিতে দেখা গেছে, ধূলিকণার স্তরগুলো পেঁয়াজের স্তরের মতো।
এই ছবিতে ধূলিকণার পাতলা স্তর দেখা গেছে, যা শত শত অ্যাস্ট্রোনমিকাল ইউনিট জুড়ে বিস্তৃত। এর আগে এই ধরনের গঠন বিজ্ঞানীদের চোখে ধরা পড়েনি, যা আন্তঃনাক্ষত্রিক মাধ্যম সম্পর্কে পূর্ব ধারণাকে চ্যালেঞ্জ করেছে।
ওয়েবের ছবিতে চৌম্বক ক্ষেত্রের জটিল প্রভাবও প্রকাশ পেয়েছে। কিছু জায়গায় চৌম্বক ক্ষেত্রকে “দ্বীপের” মতো পৃথক অবস্থানে দেখা গেছে, যা একঘেয়ে আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের ভেতরে বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করছে।
এই আলো প্রতিফলন প্রথম নাসার অবসরপ্রাপ্ত স্পিটজার টেলিস্কোপে ধরা পড়েছিল। তবে ওয়েব টেলিস্কোপের উন্নত রেজল্যুশন বিজ্ঞানীদের কাছে আরও স্পষ্ট এবং বিস্ময়কর চিত্র তুলে ধরেছে। সুপারনোভা বিস্ফোরণের আলো ধূলিকণার সাথে মিথস্ক্রিয়া করে তাদের উষ্ণ এবং আলোকিত করেছে, যা বিস্তৃত আকারে দৃশ্যমান হয়েছে।
স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের আরমিন বলেছে, থ্রিডি মানচিত্র তৈরির কাজটা অনেকটা মেডিক্যাল সিটি স্ক্যানের মতো। আমরা তিনটি ভিন্ন সময়ে তোলা ছবি ব্যবহার করছি, যা আন্তঃনাক্ষত্রিক মাধ্যমকে সম্পূর্ণ নতুনভাবে বোঝার সুযোগ দিচ্ছে।
ওয়েবের পরবর্তী পর্যবেক্ষণে এই আলো প্রতিফলনের স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণ করা হবে। এতে নাসার মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (গওজও) ব্যবহার করে ধূলিকণার উপাদানগত পরিবর্তন বিশ্লেষণ করা সম্ভব হবে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।