ছোট ইস্তেঞ্জা দীর্ঘসময় চেপে রাখলে যেসব ক্ষতি হয়
, ২৩ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১০ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
কেন ইস্তেঞ্জা চেপে রাখা ক্ষতিকর?
ইউরোলজিস্ট ডাক্তাররা জানিয়েছে, ইস্তেঞ্জা (প্রস্রাব) চেপে রাখলে মূত্রথলীতে চাপ বেড়ে যায়, যা পরবর্তীতে সংক্রমণ বা দীর্ঘমেয়াদি সমস্যা সৃষ্টি করতে পারে। “প্রস্রাব চেপে রাখার ফলে জীবাণু মূত্রথলীতে জমে যায় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (টঞও) হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।”
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (টঞও): বেশি সময় ইস্তেঞ্জা ধরে রাখলে ব্যাকটেরিয়া মূত্রথলীতে জমে সংক্রমণ সৃষ্টি করতে পারে।
কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি: মূত্রথলীতে বেশি চাপের কারণে কিডনিতে মূত্র ফিরে যেতে পারে, যা কিডনি ক্ষতিগ্রস্ত করতে পারে।
মূত্রথলীর কার্যকারিতা কমে যাওয়া: দীর্ঘসময় চেপে রাখার ফলে মূত্রথলীর পেশি দুর্বল হয়ে যেতে পারে, যা পরবর্তীতে মূত্র নিয়ন্ত্রণে সমস্যা সৃষ্টি করে।
পাথর তৈরি হওয়ার ঝুঁকি: ইস্তেঞ্জা জমে থাকলে মূত্রনালীতে খনিজ পদার্থ জমা হয়ে পাথর তৈরি হতে পারে।
দীর্ঘস্থায়ী অস্বস্তি ও ব্যথা: চাপ বেশি থাকায় মূত্রথলীতে অস্বস্তি, ব্যথা এবং এমনকি পেট ফোলার মতো উপসর্গ দেখা দিতে পারে।
এ বিষয়ে ডাক্তারদের পরামর্শ হলো, ইস্তেঞ্জা চেপে রাখার অভ্যাস ত্যাগ করা। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং ইস্তেঞ্জার বেগ অনুভব করার সঙ্গে সঙ্গে ইস্তেঞ্জা করা। কাজের ব্যস্ততা বা যেকোনো কারণে ইস্তেঞ্জা চেপে রাখার অভ্যাস স্বাস্থ্যের জন্য ভয়ংকর হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












