নারিকেল দ্বীপে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি
নারিকেল দ্বীপে ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আগুনে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর রাত প্রায় তিনটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, কোন ষড়যন্ত্রমূলক কারণে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে ক্ষতির পরিমাণ বেশি হয়।
এ বিষয়ে দ্বীপের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মধ্যরাতে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।