অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করলো উপজাতি সন্ত্রাসীরা
লামায় অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা। অপহৃত শ্রমিকদের মুক্তিপণ বাবদ তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোররাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইং খালের পাশের এলাকায় ক্ষেত-খামারে কাজ করতে যায় চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের চকরিয়া, মানিকপুরের শ্রমিকরা। এ সময় পাহাড়ের অস্ত্রধারী একদল উপজাতি সন্ত্রাসী হানা দিয়ে অস্ত্রেরমুখে সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত শ্রমিকরা হলেন আমিন , আলেক্স জোহার, শফি আলম, সাকিব, খামার মালিকের ছেলে জাভেদ, আসাদ এবং আবু হানিফ।
সরই ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস কোম্পানি জানান, ক্ষেত-খামারে কাজ করতে যাওয়া সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের লামা ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান জানান, অপহৃত শ্রমিকদের উদ্ধারে যৌথ বাহিনির অভিযান চলছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।