নামাযের সময় মসজিদে ধস, নাইজেরিয়ায় ৭ মুসল্লির মৃত্যু
, ২৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
নামাযের সময় নাইজেরিয়ার একটি মসজিদের একাংশে ধসের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত সাত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ২৩ জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাদুনা রাজ্যের জারিয়া শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির কাদুনা রাজ্যের জারিয়া শহরের একটি মসজিদে গত জুমুয়াবার (১১ আগস্ট) জুমুয়ার নামাযের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আল জাজিরার তথ্যমতে, মসজিদের একাংশ ধসে পড়ার সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন। শুরুতে চারটি লাশ পাওয়া যায়। পরে উদ্ধারকারী দল আরও তিনজনের লাশ উদ্ধার করে। আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
জারিয়া এমিরেট কাউন্সিলের মুখপাত্র আবদুল্লাহি কোয়ারবাই বলেন, জুমুয়াবার (১১ আগস্ট) শহরের কেন্দ্রীয় মসজিদে এঘটনা ঘটে। এ সময় সেখানে অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি তদন্তের নির্দেশ দিয়েছে এবং ভুক্তভোগীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় গত বছর এক ডজনেরও বেশি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। এ ধরনের বিপর্যয়ের জন্য বিল্ডিং সুরক্ষা বিধি প্রয়োগে ব্যর্থতা, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং নিম্নমানের নির্মাণ সামগ্রীকে দায়ী করে কর্তৃপক্ষ।
দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছে, মসজিদটি ১৮৩০ সালে নির্মাণ করা হয়। সেখানের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় আহত ২৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ছাদের একাংশ ধসে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)