যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নিম্নগামী, আরব তরুণদের ভরসা হয়ে ওঠছে তুরস্ক ও চীন
আরব তরুণদের দুই-তৃতীয়াংশের বেশি এখন তুরস্ক ও চীনকে মধ্যপ্রাচ্যের ‘শক্তিশালী’ মিত্র হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি তাদের সমর্থন কমে গেছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আরব ইয়ুথ সার্ভের এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সমীক্ষায় দেখা যায়, ১৮-২৪ বছর বয়স্ক আরব তরুণদের ৮২ ভাগের বেশি তুরস্ককে ‘শক্তিশালী মিত্র বা অন্যতম মিত্র’ মনে করে। আর ৮০ ভাগ চীনকে একই ধরনের মিত্র মনে করে।
সমর্থন পাওয়ার দিক থেকে যুক্তরাষ্ট্র নেমে গেছে ৭২ ভাগে। তারা আছে সপ্তম স্থানে। জার্মানি ৭৮ ভাগ, ফ্রান্স ৭৪ ভাগ ও ভারত ৭৩ ভাগ সমর্থন পেয়েছে।
আরব দুনিয়ার মিত্র হিসেবে ভিন্ন একটি শ্রেণীতে আরব তরুণদের চোখে কাতার শীর্ষ মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা ৯০ ভাগের সমর্থন পেয়েছে। এরপর আছে মিসর (৮৯ ভাগ), সংযুক্ত আরব আমিরাত (৮৮ ভাগ), সৌদি আরব (৮৬ ভাগ)।
জরিপে আরব দুনিয়ার ৫৩টি নগরীতে ৩,৬০০ তরুণের মুখোমুখি সাক্ষাতকার নেয়া হয়।
জনপ্রিয়তার দিক থেকে তুরস্ক ও চীনের উত্থান ঘটলেও আরব তরুণদের দৃষ্টিতে তাদের অঞ্চলে এখনো সবচেয়ে ক্ষমতাধারী দেশ হলো যুক্তরাষ্ট্র।
জবাবদাতাদের এক তৃতীয়াংশ জানায়, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাবশালী দেশ। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত (১১ শতাংশ) এবং সৌদি আরব ও ইসরাইল (উভয়ে ১০ ভাগ করে)।
জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ২০২০ সালের আব্রাহাম চুক্তির রেশ ধরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান যদিও ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে, তবে ৮৭ ভাগ আরব তরুণ ইহুদি রাষ্ট্রটির সাথে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।