নামছে ভারতের পানি, এবার সিলেট নগরে পানিবদ্ধতা
সীমান্তবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতি হয়েছে। বাড়িঘর রাস্তাঘাট থেকে নামতে শুরু করেছে পানি। তবে উজানে ভারতের অভ্যন্তরে ভারিবর্ষণ ফের ঢলের কবলে পারেন উপজেলাগুলোর বাসিন্দারা। উজানে বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতি হলেও সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় এবার সিলেট নগর প্লাবিত হচ্ছে। সঙ্গে পানি বাড়ছে সুনামগঞ্জেও।
গতকাল জুমুয়াবার (৩১ মে) সকাল থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকায় পানিবদ্ধতা দেখা দিয়েছে।
সুরমার পানি বেড়ে নগরের ছড়াখালগুলো দিয়ে উল্টো পানি ঢুকে তালতলা, মেন্দিবাগ, মাছিমপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক ও বাসা-বাড়ি প্লাবিত হচ্ছে। পানি ওঠেছে সুবহানিঘাট মাদরাসায়ও। মাদরাসার সামনের মাঠ যেন পুকুরে পরিণত হয়েছে।
নগরের তালতলায় সিলেটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনেও পানি প্রবেশ করেছে বৃহস্পতিবার রাতে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেন। বাসিন্দারা জানান, নগরের পানি নিষ্কাশনের খালগুলো দিয়ে সুরমা নদীর পানি প্রবেশ করে নগরের নিম্নাঞ্চলগুলোয় পানিবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
বন্যা পরিস্থিতি নিয়ে আগাম প্রস্তুতিমূলক সভা করে সিলেট সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
এর আগে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার অন্তত ৪৮টি ইউনিয়নের ৩৫টি-ই প্লাবিত হয়ে অন্তত সাড়ে ৫ লাখ মানুষ পানিবন্দি হন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।