‘নাগরিক শক্তি’র সঙ্গে ছাত্রদের ‘জাতীয় নাগরিক কমিটির’ চিন্তা-ভাবনার সম্পর্ক নেই -ইউনূস
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস গত ২৯শে ডিসেম্বর এক সাক্ষাৎকারে বলেছেন, সংস্কার নিয়ে বৃহত্তর ঐকমত্যে পৌঁছাতে তার সরকার চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি রাজনৈতিক দল ও সমাজের অন্যান্য অংশের সঙ্গে বিষয়ভিত্তিক বৃহত্তর সংলাপ শুরু করবে। নির্ধারিত সময়ে (এ বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে) সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।
নাগরিক শক্তির সঙ্গে ছাত্রদের জাতীয় নাগরিক কমিটির চিন্তার বা ভাবনার কোনো সম্পর্ক আছে?
এমন প্রশ্নের জবাবে ইউনূস বলেছে, নাগরিক শব্দটা কমন আছে। তাছাড়া আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তারা শব্দটা কোথায় পেলো।
ইউনূস আরও বলেছেন, নাগরিক শব্দটা যেকোনো মানুষ ব্যবহার করতে পারে। আমার সঙ্গে কোনো পরামর্শ হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।