আদালত পাড়ায় পুলিশ ছিল ‘নির্বিকার’
চট্টগ্রাম আদালত এলাকায় গত ২৬ নভেম্বর হিন্দুত্ববাদী ইসকনের নেতা চিন্ময় দাসে অনুসারীদের হাতে নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। আইনজীবীদের অভিযোগ, ওই দিন নির্বিকার ছিল পুলিশ। শুধু তা-ই নয়, অনুরোধ করার পরও আদালত এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়নি।
আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিম্ময়কে যে দিন আদালতে তোলা হয় সে দিন আদালতের বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়নি। অথচ আগে প্রভাবশালী আসামিদের ক্ষেত্রে তা করা হতো। এ ছাড়া ওই দিন আগেভাগে চিন্ময়কে আদালতে হাজির করা হয়। তাকে হাজির করার এক ঘণ্টা পর বিচারক এজলাসে বসেন। ওই এক ঘণ্টা সময়ের মধ্যে চিন্ময়ের উগ্র সন্ত্রাসী সমর্থকরা বিনা বাধায় দলে দলে আদালতে প্রবেশ করে।
তিনি আরও বলেন, কোতোয়ালি থানার তৎকালীন ওসি ফজলুল কাদের চৌধুরী পর্যাপ্ত পুলিশ ফোর্স আদালতে আনেননি। ফলে চিন্ময়ের কাছাকাছি চলে যান তার সমর্থকরা। এমনকি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মাইক হাতে চিন্ময় বক্তব্য রাখে। তাকে ডাব এনে খাওয়ায় সমর্থকরা। পরে আদালত চিন্ময়ের জামিন না মঞ্জুর করলে তার অনুসারীরা বিক্ষোভ শুরু করে। এ ছাড়া আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও প্রিজনভ্যান আটকে দেয় তারা। একপর্যায়ে চট্টগ্রাম আদালতের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটে। আইনজীবী আলিফ নির্মমভাবে খুন হন, আহত হন কয়েকজন।
ওসি ফজলুল কাদেরের বিরুদ্ধে যত অভিযোগ :
৫ আগস্টের পটপরিবর্তনের পর নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পায় ফজলুল কাদের। এর আগে তিনি কোনো থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেনি। অভিযোগ রয়েছে, পুলিশের শীর্ষপর্যায়ের কোনো কর্মকর্তার আশীর্বাদে তাকে পদায়ন করা হয়।
জানা যায়, কোতোয়ালি থানার ওসি হওয়ার আগে ফজলুল কাদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ছিলো। সিআইডির চট্টগ্রাম মেট্রো ও জেলা ইউনিটে দায়িত্ব পালনকালে তার অপেশাদার আচরণে ক্ষুব্ধ ছিলো ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমনকি তার বিরুদ্ধে দুবার বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পাঠানো হয়েছিল। সাধারণত এসিআর পাঠানো হয় যথাযথ দায়িত্ব পালন না করা কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ধরনের কর্মকর্তাদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করা হয়, এরপর লিখিতভাবে সতর্ক করা হয়। এতেও সংশোধন না হলে তার বিরুদ্ধে এসিআর পাঠায় ইউনিটপ্রধান।
ফজলুল কাদেরের বিরুদ্ধে ২০২২ সালে এসিআর পাঠান সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। ২০২৩ সালেও তার বিরুদ্ধে এসিআর পাঠানো হয়। পরপর দুবার এসিআর পাঠানোর কারণে ফজলুল কাদেরকে চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিট থেকে সিআইডি হেডকোয়ার্টারে বদলি করা হয়। সেখানে তাকে একপ্রকার ওএসডি করে রাখা হয়।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।