নাগরিকদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতন করতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি
নিজস্ব সংবাদদাতা:
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে 'সিটি ইন্সপেক্টর' কর্মসূচি চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থার নিজস্ব উদ্যোগে এবং 'আছি বাংলাদেশ'-এর অর্থায়নে আজ থেকে রাজধানীর মতিঝিল এলাকায় (৯নং ওয়ার্ড) 'পরিচ্ছন্ন আঙিনা' শীর্ষক একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস মেয়াদী এই প্রকল্পে ২০ জন সিটি ইন্সপেক্টর মাঠপর্যায়ে কাজ করবেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নগর ভবনের মিলনায়তনে প্রশাসক আবদুস সালাম বলেন, সিটি ইন্সপেক্টরদের মূল কাজ হবে নাগরিকদের সচেতন করা এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সহযোগিতা করা।
এছাড়া নাগরিকেরা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলছেন কি না এবং পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্বশীল আচরণ করছেন কি না, সে বিষয়ে পর্যবেক্ষণ ও জরিপ চালানো হবে। এই প্রকল্পের আওতায় নাগরিকদের দায়িত্বশীল ও দায়িত্বহীন আচরণের তথ্য সামাজিকভাবে প্রচারেরও পরিকল্পনা রয়েছে বলে জানান প্রশাসক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।