নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৭ শতাধিক মানুষের প্রাণহানির শঙ্কা
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মোকওয়া শহরে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। তবে ওই শহরে পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নাইজার প্রদেশের মোকওয়া শহরের স্থানীয় কর্মকর্তা মুসা বলেছেন, গত বৃহস্পতিবার আকস্মিক বন্যা দেখা দেওয়ার পর শত শত উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বর্তমানে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে।
গত ৬০ বছরে ওই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। টানা ভারী বর্ষণের কারণে মোকওয়ার টিফিন মাজা ও আনগুয়ান হাউসাওয়া এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে।
বিপর্যয়কর ভয়াল দৃশ্যের বর্ণনা করে স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, কিভাবে বাড়িঘর আর প্রিয়জন পানির স্রোতে ভেসে গেছে তারা তা দেখেছেন। আদামু ইউসুফ নামের এক ব্যক্তির স্ত্রী ও সদ্যজাত সন্তান পানির তোড়ে ভেসে গেছে।
শহরটির স্থানীয় কিছু বাসিন্দা বলেন, “পাশের একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই বিধ্বংসী বন্যা দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কোন তথ্য জানায়নি।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নেমা) বলেছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সংস্থাটি বলেছে, বন্যায় রাস্তা ও সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। সূত্র: বিবিসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরা আমেরিকানদের ‘একদমই বিশ্বাস করি না’ -ইরানের প্রধান বিচারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে জন্মহার হ্রাসের সর্বোচ্চ রেকর্ড
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের সামনে দখলদারদের ‘শক্তিশালী’ বলতে কিছু নেই
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইল ছেড়ে পালিয়েছে ১০ লাখ ইহুদি
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিককে দ্বিতীয়বার তলব করল ভারত
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ন্যাটোতে সামরিক অর্থায়ন কমাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)