নাইজেরিয়ায় প্রশিক্ষণের অজুহাতে ২০০ সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
আফ্রিকার দেশ নাইজেরিয়ার সামরিক বাহিনীকে আইএস সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়ার নাম করে সেখানে প্রায় ২০০ সেনা পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সন্ত্রাসী ড্রাম্প নাইজেরিয়ায় আইএস লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা চালানোর আদেশ দেওয়ার কয়েক সপ্তাহ পর দেশটিতে সেনা পাঠানোর এ পরিকল্পনা করছে ওয়াশিংটন; গত মঙ্গলবার রয়টার্সকে এমনটি জানিয়েছে এক মার্কিন কর্মকুত্তা।
গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিলো, তারা নাইজেরিয়ায় ছোট একটি সেনাদল পাঠিয়েছে। কিন্তু সেই দলে কতজন সেনা আছে তা পরিষ্কার করে জানায়নি। তবে আকাশপথে হামলা চালানোর পর নাইজেরিয়ায় মার্কিন স্থল সেনা পাঠানোর প্রথম স্বীকারোক্তি ছিলো এটি।
ওই কর্মকুত্তা জানায়, স্থানীয় বাহিনীগুলোকে সাহায্য করার জন্য ইতোমধ্যে কিছু মার্কিন সামরিক সদস্য নাইজেরিয়ায় আছে আর নতুন করে যাদের পাঠানো হবে সেই ২০০ সেনা তাদের সঙ্গে যোগ দেবে।
কিন্তু বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
সন্ত্রাসী ড্রাম্প অভিযোগ করেছিলো, দেশটি তাদের উত্তরপশ্চিমাঞ্চলে তৎপর আইএস থেকে ওই অঞ্চলের খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। তার এই মন্তব্যের পর এ বিষয়ে ব্যবস্থা নিতে ওয়াশিংটনের প্রবল চাপে পড়ে নাইজেরিয়া।
এদিকে দেশটির খ্রিস্টানদের বিরুদ্ধে পদ্ধতিগত নিপীড়ন হওয়ার কথা প্রত্যাখ্যান করেছে নাইজেরিয়ার সরকার।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।