কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করলো যুক্তরাষ্ট্র
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা-উদ্বেগের মধ্যেই কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সাধারণ সেমি-স্ট্যাটিক লাঞ্চারের তুলনায় মোবাইল মিসাইল লাঞ্চার থেকে অনেক দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছে, প্রয়োজনের মুহূর্তে তাৎক্ষণিকভাবে মোবাইল লাঞ্চারগুলো থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে।
মধ্যপ্রাচ্যের ৮টি দেশে সেনাঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। দেশগুলো হলো ইরাক, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত, ওমান এবং তুরস্ক। এসবের মধ্যে কাতারের আল-উদেইদ ঘাঁটিটি সবচেয়ে বড়। ২০২৫ সালের জুন মাসে যুদ্ধের সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি হয়েছিলো। মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েনের জন্য সেই আল-উদেইদ ঘাঁটিই বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ৯ ফেব্রুয়ারি ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভূখ-ে হামলা করে- তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে ইরান।
এই বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে আল উদেইদের ঘাঁটিতে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, লুকিয়ে ছিলো মার্কিন সেনারা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাসের দাম যদি বাড়ে, তো বাড়–ক -সন্ত্রাসী ড্রাম্প
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আবারও ইরানের হামলা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে আঘাত হানলো ইরানি ড্রোন
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল আকসা মসজিদে জুমার নামাজে ইসরায়েলি নিষেধাজ্ঞা
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শুধু উপরের কাঠামোটা কোনমতে দাঁড়িয়ে আছে, আর সবই ধ্বংস হয়ে গেছে; বীর যোদ্ধাদের হামলার পর দখলদারদের যুদ্ধ যানের অবস্থা।
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামলা ঠেকাতে ব্যর্থ, হাসপাতালে ভিড় হতাহতদের
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আফগান তালেবানদের উদ্দেশে সিডিএফ মুনির যা বললেন
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আফগান তালেবানদের উদ্দেশে সিডিএফ মুনির যা বললেন
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কুর্দিদের সাথে নিয়ে ইরানের বিরুদ্ধে ভয়ংকর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তুরস্কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করলো ইরান
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)