নতুন পে-স্কেলে বাড়বে জনদুর্ভোগ
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন বেতন কাঠামো। অন্তর্র্বতীকালীন সরকারের এক সিদ্ধান্তে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর বেতন এক লাফে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সামরিক-বেসামরিক কর্মকর্তা ও এমপিওভুক্ত শিক্ষকসহ নতুন স্কেলের আওতায় পড়বে প্রায় ২২ লাখ পরিবার। সরকারী চাকরিজীবিদের এসব পরিবার খুশি হলেও দুর্ভোগে পড়তে যাচ্ছেন দেশের কোটি কোটি পরিবার।
কারণ এ অজুহাতে লাগামহীন দ্রব্যমূল্য আরও একবার ঊর্ধ্বলম্ফ দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই ভালো না। সরকারি-বেসরকারি উন্নয়ন কর্মকা- বন্ধ প্রায়। ব্যবসা-বাণিজ্যে বিরাজ করছে মন্দাবস্থা। সাধারণ মানুষ পারিবারিক ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকার ২২ লাখ পরিবারকে সুবিধা দিতে গিয়ে পুরো জাতিকে নতুন করে চাপে ফেলতে যাচ্ছে। অথচ যাদের জন্য এত আয়োজন দ্রব্যমূল্যে উত্তাপ তাদের গায়েও আঁচ লাগাবে। তাছাড়া বাড়তি অর্থের জোগান নিশ্চিত করতে সাধারণ মানুষের ওপর বাড়বে প্রত্যক্ষ বা পরোক্ষ করের বোঝা। সবমিলিয়ে জনতুষ্টির জন্য অনির্বাচিত সরকার যে উদ্যোগ হাতে নিয়েছে তার চাপ গিয়ে পড়বে নবনির্বাচিত সরকারের ঘাড়ে।
এদিকে মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টার সঙ্গে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির লক্ষ্য সামঞ্জস্যপূর্ণ নয় মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি সব শ্রেণির মানুষের ওপর প্রভাব ফেলে। কিন্তু দীর্ঘদিন ধরে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির কার্যকর উদ্যোগ নেই। সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা মারাত্মক জানিয়ে তিনি বলেন, নতুন পে-স্কেলের ফলে সামাজিক বৈষম্য আরও গভীর হবে।
নতুন পে-স্কেলের কারণে দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাবে আশঙ্কা প্রকাশ করে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা আবু জাফর বলেন, সরকার ২২ লাখ পরিবারকে সুবিধা দিতে গিয়ে চার কোটি পরিবারকে ভোগান্তিতে ফেলতে যাচ্ছে। বেতন বৃদ্ধি তো দূরের কথা বেসরকারি সেক্টরের কর্মীদের চাকরি রক্ষাই দায় হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের তো আয় বাড়বে না। কিন্তু পে-স্কেলের উসিলায় বাসা ভাড়া বেড়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে। জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলে আমরা কীভাবে সামাল দেব?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












