আমের রাজ্যে খেজুর গাছের কদর
রাজশাহী সংবাদদাতা:
আলতাফ হোসেন, রাজশাহীর চারঘাটের রায়পুরের বাসিন্দা। দিনমজুরি করে পাঁচজনের সংসারে জুটত না তিন বেলা খাবার। তিন বিঘা জমিতে আমবাগান থাকলেও খরচ তুলতে হিমশিম। এক পাশ দিয়ে আলো প্রবেশের পথ রেখে বাগানের আইলে ৪৮টি খেজুর গাছ লাগান আলতাফ।
গত বছর এগুলো রস সংগ্রহের উপযোগী হয়। এবার ৯২ হাজার টাকায় লিজ দিয়েছেন ৪৫টি খেজুর গাছ। অটোরিকশা কিনে চালাচ্ছেন। আলতাফ জানালেন, সচ্ছলতা ফিরেছে। দুই ছেলে ও এক মেয়ের চাহিদা মেটাতে পারছেন।
আলতাফের মতো আমবাগানের আইলে খেজুর গাছ লাগিয়ে ভাগ্য ফিরেছে চারঘাটের রাওথার বাসিন্দা রফিকুল ইসলামসহ অনেকের।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, জেলায় খেজুর গাছ রয়েছে প্রায় ১১ লাখ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ ও গুড় তৈরি করেন অন্তত ৫০ হাজার মানুষ। গত মৌসুমে প্রায় ১০ হাজার টন গুড় উৎপাদন হয়, যার বাজারমূল্য ছিল প্রায় ২০০ কোটি টাকা। এবার আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাষি রফিকুল ইসলাম বলেন, ৩৮ শতাংশ জমিতে আমের বাগান করেছি। তিন আইলে ২০টি খেজুর গাছ বড় করেছি। সার-কীটনাশক ও পরিচর্যা শেষে আম বিক্রি করে পেয়েছি ১২ হাজার টাকা। লোকসান তিন হাজার টাকা। অথচ বিনা খরচে খেজুর গাছ চার মাসের জন্য লিজ দিয়েছি ১৭ হাজার টাকায়। মনের দুঃখে আমবাগান কেটে অন্য ফসলের আবাদ শুরু করেছি।
রফিকুলের কথার সত্যতা পাওয়া গেছে উপজেলা কৃষি অফিসের তথ্যে। এক বছরে চারঘাট ও বাঘা উপজেলায় আমের বাগান কমেছে প্রায় ২১০ হেক্টর জমির। বিপরীতে বিভিন্ন জমির আইলে বাড়ছে সারি সারি খেজুর গাছ। আমের রাজ্যখ্যাত রাজশাহীতে রাজত্ব করতে চলেছে খেজুর গাছ।
রাজশাহী কৃষি অধিদপ্তরের তথ্য, জেলায় প্রায় ১১ লাখ আট হাজার ১৮টি খেজুর গাছ রয়েছে। নভেম্বরে এসব গাছ থেকে রস সংগ্রহ ও গুড় উৎপাদন শুরু হয়; চলে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ৪৯ হাজার ৭১১ জন রস সংগ্রহ ও গুড় তৈরিতে জড়িত। গত মৌসুমে জেলায় প্রায় ৯ হাজার ৬৪ টন গুড় উৎপাদন হয়।
নিজের ১৩টির সঙ্গে পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের গাছি বাহার উদ্দিন লিজ নিয়েছেন ৩৫টি গাছ। তার ভাষ্য, চার মাসের জন্য গাছপ্রতি দিতে হবে ৮০০ টাকা। মৌসুমে একটি গাছে ২০-২৩ কেজি রস মেলে, যা থেকে অন্তত ৯ কেজি গুড় তৈরি করা সম্ভব। গত মৌসুমে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে গুড় বিক্রি করেছি।
বাহার উদ্দিনের হিসাব ধরলে জেলায় মৌসুমে গুড়ের উৎপাদন দাঁড়ায় ৯ হাজার ৯৭৩ টন। গড়ে ২০০ টাকা কেজি হিসাবে প্রায় ১৯৯ কোটি ৪৬ লাখ টাকার বাজার গড়ে উঠেছে রাজশাহীতে। এবার এটি আরও বাড়বে বলে আশাবাদী চাষি, গাছি ও ব্যবসায়ীরা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।