দ. কোরিয়াকে শত্রু রাষ্ট্র ঘোষণা করলো উ. কোরিয়া
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৮ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি দুই কোরিয়াকে একত্রীকরণকে জাতীয় লক্ষ্য হিসেবে পরিত্যাগ করে সংবিধান সংশোধন করা হয়েছে। কিম জং উনের অঙ্গীকার অনুযায়ী এসব পদক্ষেপ নেওয়া হয় বলে গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তাসংস্থা জানিয়েছে, দেশটির সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগকারী সড়ক ও রেলপথ ধ্বংস করে দিয়েছে। সংবিধান মোতাবেক শত্রু একটি দেশের বিরুদ্ধে মঙ্গলবার নেওয়া এই পদক্ষেপ সম্পূর্ণ বৈধ ছিল বলে তারা দাবি করেছে।
কেসিএনএ আরও বলেছে, ‘ডিপিআরকে (ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কোরিয়া বা উত্তর কোরিয়া) সংবিধান খুব স্পষ্টভাবে আরওকে (রিপাবলিক অব কোরিয়া বা দক্ষিণ কোরিয়া) দেশটিকে শত্রুরাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। তাই, এই পদক্ষেপ ছিল অবশ্যম্ভাবী ও সম্পূর্ণ বৈধ।’
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ সীমান্ত চিরতরে বন্ধ করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, উত্তর কোরিয়ার সংবিধান পরিবর্তন ও শত্রু দেশ আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির ‘ইউনিফিকেশন মিনিস্ট্রি’ বলেছে, শান্তিপূর্ণভাবে দুই কোরিয়ার একত্রীকরণের অঙ্গীকারে তারা অবিচল থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্রের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের ‘না’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানের খাদ্য রফতানি চার বছরের মধ্যে সর্বনিম্নে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র: পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা এ পর্যন্ত ১৪৫ -আইআরজিসি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার মার্কিন-ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)