দ. আফ্রিকায় বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার
দক্ষিণ আফ্রিকায় বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় এমপুমালাঙ্গা প্রদেশের পুলিশ সন্দেহভাজন এক মানবপাচারকারীর হাত থেকে তাদেরকে উদ্ধার করে।
এই ঘটনায় অভিযুক্ত মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি নিজেও বাংলাদেশি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, এমপুমালাঙ্গা প্রদেশের পুলিশ প্রাদেশিক রাজধানী এমবোম্বেলার (সাবেক নেলসপ্রুট) কামাগুগু থেকে সন্দেহভাজন এক মানব পাচারকারীর হাত থেকে ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এমপুমালাঙ্গা দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং এই অঞ্চলটির সঙ্গে সোয়াজিল্যান্ড ও মোজাম্বিকের সীমানা রয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, অভিযুক্ত অপহরণকারীর বয়স ৫২ বছর। তিনি এসব বাংলাদেশি নাগরিককে তিন বেডরুমের একটি বাড়িতে আটকে রেখেছিলো এবং ভুক্তভোগীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিলো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।