রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

গবেষণা: ‘চিনির বিকল্প জিরো ক্যালরিতে বাড়ে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি’

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১১:১৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৭:২৬
গবেষণা: ‘চিনির বিকল্প জিরো ক্যালরিতে বাড়ে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি’
আল ইহসান ডেস্ক:
চিনির বিকল্প হিসেবে জিরো ক্যালরির ‘কৃত্রিম চিনি’ ইরিথ্রিটলের ব্যবহার বিশ্বে এখন বেশ জনপ্রিয়। কোমল পানীয় থেকে শুরু করে অনেক খাদ্যপণ্যে ইরিথ্রিটল ব্যবহার করা হচ্ছে দেদারসে। তবে এসব কৃত্রিম চিনি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়- দীর্ঘ তিন বছরের এক গবেষণায় এমন তথ্য পেয়েছে একদল গবেষক।
গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) ন্যাচার মেডিসন নামক একটি জার্নালে এ গবেষণার তথ্য প্রথম প্রকাশ করা হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, যেসব বয়স্ক ব্যক্তি অতি মাত্রায় ইরিথ্রিটল গ্রহণ করেন এবং ইতোমধ্যে হার্টের রোগে ভুগছেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
তিন বছরের পর্যবেক্ষণে দেখা গেছে, যারা হার্ট এবং রক্ত সঞ্চালন সংক্রান্ত জটিল রোগ- হার্ট অ্যাটাক, রক্ত জমাট, স্ট্রোকে আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ইরিথ্রিটলের মাত্রা বেশি ছিল।
তবে গবেষকরা আবার বলেছে যে, এ বিষয়ে নিশ্চিত হতে আরও অনেক বেশি গবেষণা প্রয়োজন। এখনই শতভাগ নিশ্চিত হয়ে কোনো কিছু বলা যাবে না এবং ইরিথ্রিটলকেই দোষারোপ করা যাবে না। বিশেষ করে যেহেতু এই গবেষণার ফলাফল সবার কাছে সাধারণীকরণযোগ্য না।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) তথ্য অনুযায়ী, ইরিথ্রিটল হলো একটি ‘চিনি অ্যালকোহল’ যেটি প্রাকৃতিকভাবে তরমুজ, নাশপাতি এবং আঙ্গুরে পাওয়া যায়। কিন্তু পরবর্তীতে কৃত্রিম ইরিথ্রিটল খাবারের মিষ্টতা এবং স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করার প্রচলন ঘটে।
এফডিএর অধীনে হওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য এবং পুষ্টি পরীক্ষা সমীপে ওঠে এসেছে, যুক্তরাষ্ট্রের কিছু মানুষ, গড়ে প্রতিদিন ৩০ গ্রামের বেশি ইরিথ্রিটল গ্রহণ করেন।
বিশ্বব্যাপী এই কৃত্রিম চিনি অধিক জনপ্রিয় হওয়ায় কোমল পানীয়, ডায়েট খাবার এবং অন্যান্য খাবারে ইরিথ্রিটিল ব্যবহার একটি সাধারণ উপকরণে পরিণত হয়েছে।
অবশ্য এফডিএর মতো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন পর্যন্ত বলেছে, ইরিথ্রিটল বা কৃত্রিম চিনি স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ না। তবে এগুলোর দীর্ঘকালীন প্রতিক্রিয়ার বিষয়টি নিশ্চিত না।
ইরিথ্রিটলের বিকল্প?
যুক্তরাষ্ট্রের একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতিদিন গড়ে ১৭ চা চামচ চিনি অথবা ২৭০ গ্রাম ক্যালরি গ্রহণ করেন বলে এক গবেষণায় জানিয়েছে হার্ভাড বিশ্ববিদ্যালয়।
মার্কিন ডায়েটিশিয়ান আন্না টেইলর ক্লেভল্যান্ড ক্লিনিককে বলেছে, খাবার অথবা পানীয়কে মিষ্টি করার ক্ষেত্রে সবচেয়ে স্বাস্থ্যকর হলো তাজা অথবা হিমায়িত ফল।
টেইলর পরামর্শ দিয়েছে, খাবারে মিষ্টি যোগ করার জন্য ইরিথ্রিটলের বিকল্প হিসেবে স্টেভিয়ার মতো হার্বাল (ভেষজ) ব্যবহার করা যায়, যেটি নকল চিনি না। তবে গবেষকরা হুশিয়ারি দিয়েছেন, চিনির বিকল্প হিসেবে অন্য যেসব পণ্য আছে সেগুলো ভারী করার জন্য ইরিথ্রিটল মেশানো হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৭ মিনিট আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৪ মিনিট আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৫ মিনিট আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৬ মিনিট আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৬ মিনিট আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ মিনিট আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ মিনিট আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৯ মিনিট আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ মিনিট আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২০ মিনিট আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ ঘণ্টা আগে