‘দ্বীপবাসীকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে মৌলিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে’
নারিকেল দ্বীপে (যাতায়াত ও অবস্থানের ওদসব ধরনের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ফর সভারেন্টি প্ল্যাটফর্ম।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জবির রসায়ন বিভাগের শিক্ষার্থী এ এইচ ফাইম বলেন, সম্প্রতি পরিবেশ উপদেষ্টার নির্দেশে নারিকেল দ্বীপে যাতায়াত ও অবস্থানের ওপর সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। সরকারি এই আদেশগুলো দ্বীপ ঘিরে চার ধরনের সমস্যা ও ঝুঁকি তৈরি করবে। ঝুঁকিগুলো হলো, সার্বভৌমত্বের ঝুঁকি, অর্থনৈতিক বৃত্তি, পরিবেশগত ঝুঁকি, দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার লঙ্ঘনগত ঝুঁকি।
তিনি বলেন, নারিকেল দ্বীপে ভৌগোলিক অবস্থানগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জায়গা। ইতিমধ্যেই মিয়ানমার ও আরাকান আর্মি দ্বীপটিকে একাধিকবার তাদের বলে দাবি করেছে। মিয়ানমারের সরকারি ম্যাপেও নারিকেল দ্বীপকে তাদের দেখিয়েছে। এ ছাড়া আরাকান আর্মিও দ্বীপটিকে তাদের বলে দাবি করেছে। এখন দ্বীপে যাতায়াত ও অবস্থানে বাধা এলে দ্বীপের ১০ থেকে ১২ হাজার বাসিন্দার প্রায় শতভাগের জীবন-জীবিকার একমাত্র উপায় পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হবে। জীবিকা নির্বাহের ভিন্ন উপায় না থাকায় দ্বীপবাসী তাই বেঁচে থাকার তাগিদেই দ্বীপ ত্যাগে বাধ্য হবে। এক সময় দ্বীপটি জনশূন্য হয়ে যাবে। ফলে মিয়ানমারের মগ, আরাকান ও ভারতীয় জেলেদের দ্বীপে আনাগোনা বেড়ে যাবে। সুযোগ বুঝে তারা দ্বীপটি দখলে নেওয়ার চেষ্টা চালাবে।
এ এইচ ফাইম বলেন, দ্বীপবাসীসহ সবারই অন্যতম মৌলিক অধিকার হচ্ছে খাদ্য। দ্বীপে বিধিনিষেধের ফলে দ্বীপবাসীর খাদ্যের জোগান বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপবাসীকে অন্যত্র সরিয়ে দেয়ার যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, এতে দ্বীপবাসীকে মৌলিক অধিকার বাসস্থান থেকেও বঞ্চিত করা হচ্ছে। দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট একমাত্র হাসপাতালের চিকিৎসাসেবাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন দ্বীপবাসী তাদের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকেও সম্পূর্ণ বঞ্চিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।