ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না -মঈন খান
জাতীয় ঐক্যের উদ্যোগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘ঐক্য করতে গিয়ে বাকশাল করে ফেললে, সেই ঐক্যে কাজ হবে না।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজন। এতে কারও কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু এই প্রশ্নে সতর্ক করে দিতে চাই, ইংরেজিতে একটা কথা আছে, “ইউনিটি ইন ডাইভার্সিটি” -আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে রূপদান করা কিন্তু এত সহজ না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।