দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ১
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারকে কটূক্তি করায় স্থানীয় মুসল্লীদের তোপের মুখে কটূক্তিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কটূক্তিকারী মিলন খান গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের লাল খানের ছেলে।
স্থানীয় জনতার ক্ষোভের মুখে পুলিশ গত সোমবার বিকেলে তাকে আটক করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নিয়ে যায়। খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়ে মিলন খানের বিচার ও কঠোর শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, পুলিশ আইনের একটি ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।