সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, কর্মহীন ভোলার ৬৫ হাজার জেলে
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য বঙ্গোপসাগরের বাংলাদেশ নৌসীমায় ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা। যা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত। ফলে কর্মহীন হয়ে পড়েছেন ভোলার প্রায় ৬৫ হাজার নিবন্ধিত সাগরের জেলে।
নিষেধাজ্ঞার শুরুতে সরকারি খাদ্য সহায়তার চালসহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা। তবে ভারতের সঙ্গে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করায় খুশি ভোলার জেলেরা।
স্থানীয় হারুন মাঝি ও বাবুল মাঝি বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ফলে আমরা পুরোপুরি বেকার হয়ে পড়েছি। আয় বন্ধ রয়েছে। বিগত দিনের ধারদেনা নিয়ে চিন্তায় পড়েছি। আড়ৎদার ও মহাজন দেনার পরিশোধের জন্য চাপ না দিলেও এনজিওর কিস্তি না দিয়ে পারব না। সরকারের কাছে দাবি জানাই যেন ঋণের কিস্তি বন্ধ রাখে। কারণ আমাদের আয় বন্ধ।
ভোলার খাল এলাকার আলী আহম্মদ মাঝি ও জেলে আলাউদ্দিন বলেন, আমাদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল অভিযানের শুরুতে যেন দেওয়া হয়। চালের সঙ্গে আর্থিক অনুদানের দাবি জানাই কারণ এখন আমরা বেকার। অন্য কোনো কাজ আমরা জানি না। অভিযানের শুরুতে চাল না পেলে পরিবার নিয়ে না খেয়ে কষ্টে দিন কাটাতে হবে। তাছাড়া সরকারের কাছে দাবি জানাই চাল যেন সঠিকভাবে বিতরণ করা হয়। অনেক প্রকৃত জেলে সরকারি চাল থেকে বঞ্চিত হয়।
উল্লেখ্য, ভোলা জেলা মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৮৩ জন। এর মধ্যে সাগরগামী জেলের সংখ্যা ৬৫ হাজার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)