দ্বীন ইসলাম অবমাননা করায় শ্রীলঙ্কার এক সন্ন্যাসীর জেল
দ্বীন ইসলাম অবমাননা করায় এক বৌদ্ধ সন্ন্যাসীকে কারাদ- দিয়েছে শ্রীলঙ্কার আদালত। ধর্মীয় বিদ্বেষ উস্কে দেয়ার অভিযোগে দ্বিতীয়বারের মতো ওই সন্ন্যাসীকে কারাগারে পাঠিয়েছে দ্বীপরাষ্ট্রটি।
সাজাপ্রাপ্ত ওই সন্ন্যাসীর নাম গ্যালাগোডাত্তে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে এর আগে ২০১৬ সালেও একবার কারাগারে গিয়েছিলো সে। গত বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো আদালত তাকে নয় মাসের সাজা দিয়েছে।
এই সন্নাসী শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের ঘনিষ্ঠ সহযোগী। ২০২১ সালে ওই সন্ন্যাসীকে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে দেশটির আইনি সংস্কারের জন্য গঠিত একটি প্যানেলের প্রধান নিযুক্ত করেছিলো রাজাপাকসে। তখন বিরোধী আইনপ্রণেতা শানাকিয়ান রাসামানিকম তার নিয়োগকে ‘তামাশা’ বলে আখ্যায়িত করেছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।