ঢামেকের মর্গে আন্দোলনের সময় নিহত বেওয়ারিশ ৬ লাশ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মারা যাওয়া ছয় লাশের খোঁজ পাওয়া গেছে। গতকাল জুমুয়াবার শাহবাগ থানার পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল’-এর একদল সদস্য এই লাশগুলোর সন্ধান পান। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
লাশগুলোর ময়নাতদন্ত বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’ আর এনামুলের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে।
শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়, লাশগুলোর ডিএনএ সংগ্রহ করে তাদের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। সবগুলো লাশ ঢামেকের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘ঢামেকের মর্গে যে লাশগুলো আছে তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের লাশ। তাদের পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আমরা বিভিন্ন থানায় তথ্য পাঠিয়েছি, মিডিয়াকেও জানাচ্ছি। আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও মর্গে পরিদর্শন করেছেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।