দ্বীন ইসলামের ব্যাপক প্রসার ঘটছে নিউজিল্যান্ডে
আল ইহসান ডেস্ক:
নিউজিল্যান্ডে ব্যাপক প্রসার ঘটছে সম্মানিত ইসলামের। বিশেষ করে অমুসলিমদের মধ্যে ইসলাম নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কয়েকটি সমীক্ষায় উঠে এসেছে, সংখ্যায় কম হলেও নিউজিল্যান্ডের মুসলিমরা দ্বীনচর্চা ও দ্বীন ইসলাম প্রচারে অনেক এগিয়ে।
নিউজিল্যান্ডের প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি মসজিদ, ইসলামিক সেন্টার ও একাধিক ট্রাস্ট রয়েছে।
২০২৩ সালের হিসাব অনুযায়ী, নিউজিল্যান্ডে প্রায় ৭৫ হাজার মুসলিম বসবাস করেন। যেখানে ২০১৭ সালে মুসলমানের সংখ্যা ছিল ৫৭ হাজার। আর ২০১৩ সালে ছিল ৪৬ হাজার। সুতরাং নিউজিল্যান্ডে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে।
নিউজিল্যান্ডের অন্যতম জেলা তাওপো। এই শহরে মুসলমানদের নামায আদায় এবং অন্যান্য দ্বীনি কাজ সম্পাদনের জন্য রয়েছে ‘তাওপো ইসলামিক সেন্টার ও মসজিদ’। মসজিদটির ইতিহাস খুব বেশি পুরনো না হলেও তাৎপর্যপূর্ণ। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের তাওপো শহরে মুসলিমদের জন্য একটি মসজিদের প্রয়োজনীয়তা থেকে এর যাত্রা শুরু হয়। মাত্র পাঁচ থেকে ছয়টি মুসলিম পরিবারের দ্বীনি ইবাদতের জন্য একটি ছোট মসজিদ স্থাপন করা হয়েছিল।
২০১৫ সালের জুলাই মাসে এই মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শুরুতে ছোট পরিসরে পরিচালিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটি স্থানীয় মুসলমানদের দ্বীনি ও সামাজিক কর্মকা-ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পাশাপাশি বিধর্মীদের ঈমান আনয়নে বাড়তে থাকে মসজিদটির কর্মপরিধি। কেবল তাওপো শহরের মুসলমানদের জন্যই নয়, বরং এটি উত্তর দ্বীপজুড়ে মুসলিম ও অমুসলিম সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে।
কয়েক বছরের মধ্যেই মসজিদটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে, ছোট এই স্থাপনাটি মুসল্লিদের সংখ্যা অনুযায়ী যথেষ্ট হয় না। ফলে মসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি তাওপো ইসলামিক সেন্টারের সম্প্রসারণ প্রকল্পের অধীনে একটি দুইতলা বিশিষ্ট বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে নামাযের স্থান, পাঠাগার, ক্লাসরুম এবং জানাজা প্রস্তুতির সুবিধা থাকবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।