‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র ১৭৬ দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় সংসদে তিনি এই কথা জানান।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে বিশে^র ১৭৬টি দেশে ১ দশমিক ৫ কোটির অধিক বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। এসব বাংলাদেশির মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি চরমভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের কল্যাণে নানামুখী ধরনের পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।