সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে লাল স্ট্রবেরি
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জয়পুরহাট সংবাদদাতা:
জমিতে আগে যেখানে শুধু আলু আর ধান চাষ হতো, সেখানে এখন বিপ্লব ঘটিয়েছে এক বিদেশি ফল। জালের বেষ্টনী আর নিবিড় পরিচর্যায় বেড়ে ওঠা এই ‘লাল সোনা’ এখন জয়পুরহাটের চাষিদের ভাগ্য বদলে দিয়েছে। একসময় শখের বশে চাষ করা স্ট্রবেরি এখন স্থানীয় কৃষকদের এনে দিয়েছে সচ্ছলতার হাসি।
এ জেলার সদর উপজেলার জামালপুর, চান্দা, কালিবাড়ী ও পাকারমাথাসহ কয়েকটি এলাকায় সারি সারি সবুজ পাতার নিচে উঁকি দিচ্ছে টকটকে লাল স্ট্রবেরি। আলু, ধান বা অন্যান্য ফসলের তুলনায় এই ফসল চাষে কম খরচে লাভ মিলছে প্রায় তিনগুণ। এ কারণে সেখানকার স্থানীয় কৃষকরা চিরাচরিত ফসল ছেড়ে স্ট্রবেরি চাষেই বেশি ঝুঁকছেন।
স্ট্রবেরিতে বিপুল সম্ভাবনা থাকলেও পচনশীল এই ফল দ্রুত বাজারজাত ও আধুনিক সংরক্ষণের অভাব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চাষিদের দাবি, সরকারি তদারকি আর হিমাগার সুবিধা পেলে সেখানকার স্ট্রবেরি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। এদিকে কৃষি বিভাগ বলছে, হিমাগার সুবিধা থাকলেও চাষিরা সেখানে এই ফল রাখেন না।
চাষি সোহেল হোসেন বলেন, আমি ধানের বদলে লাভজনক এই ফসল চাষ করি। এ বছর এক বিঘা জমিতে লাগিয়েছি। বিঘায় ১ লাখ টাকার মতো খরচ হয়েছে। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ফল বিক্রি করা যায়। এতে আমার ২ লাখ টাকার মতো লাভ হবে।
আতাউল নামের আরেক চাষি বলেন, আড়াই বিঘা জমিতে ১০ হাজারের মতো চারা রোপণ করি। সব মিলিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়। আর বিক্রি করেছি প্রায় ৪ লাখ টাকার। আরও কিছুদিন ফল বিক্রি করা যাবে।
তিনি বলেন, স্ট্রবেরি রাখার মতো হিমাগার বা এ ধরনের কিছু থাকলে আমরা এগুলো রেখে সাত বা পনেরো দিন পর বিক্রি করতে পারতাম। এই সুবিধা না থাকায় আজ পাকলে আজই তুলতে হচ্ছে, না তুলতে পারলে নষ্ট হয়ে যচ্ছে। এটি আমাদের সমস্যা।
ব্যবসায়ী মোহাম্মদ আলী বলেন, জয়পুরহাটের এই ফলের মান খুবই ভালো। আবহাওয়ার কারণে এবার ফলের ধরন কম, এজন্য বাজারে দাম একটু বেশি। স্ট্রবেরি তো বেশিদিন রাখা যায় না। সংরক্ষণ করতে পারলে ভালো, কিন্তু সংরক্ষণ করা যাচ্ছে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৪-২৫ মৌসুমে জেলায় ১৫ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়। আর উৎপাদন হয়েছে ১৮১ টন। এবার ২০২৫-২৬ মৌসুমে এই ফসল চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হেক্টর এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮০ টন। ইতোমধ্যে ১৩ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












