ব্যাংক ঋণের চড়া সুদে বিনিয়োগে খরা
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংক ঋণের চড়া সুদহারে বেকায়দায় পড়েছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এটি হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মুনাফা দিয়ে নিয়মিত ঋণের কিস্তি শোধ করতে পারছেন না ছোট, মাঝারি, বড় খাতের বিনিয়োগকারীরা। অতিরিক্ত সুদ ও বিদ্যুৎ-জ্বালানির বাড়তি মূল্যের কারণে রপ্তানি খাতের নতুন কিছু কারখানাও রুগ্ণ হওয়ার পথে। খরচ বাড়ায় কর্মী ছাঁটাই করে ব্যয় কমিয়ে উৎপাদনের চাকা সচল রাখার চেষ্টায় আছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি জানান, এখনই ঋণের সুদহার কমিয়ে আনার সুযোগ নেই। কারণ দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। আমরা আশা করছি মূল্যস্ফীতি অন্তত পাঁচ থেকে ছয় শতাংশে নামবে। তখন হয়তো ঋণের সুদ বা ব্যাংক সুদহার কমবে।
যদিও সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতির সুফল খুব বেশি পাওয়া যাচ্ছে না। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৩৬ শতাংশ। গত আগস্টে এ হার ছিল ৮.২৯ শতাংশ।
তবে অর্থনীতিবিদরা বলছেন, এভাবে মূল্যস্ফীতির কথা বলে চড়া সুদে কেউ ব্যবসা চালাতে পারবে না। আবার মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণ করা যাবে না। এভাবে সুদহার বাড়লে গোটা আর্থিক খাতে আরেক দফা বিপর্যয় আসবে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজের (সিএসপিএস) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান মনে করেন, মূলত বিদেশী সংস্থাগুলোর পরামর্শেই বাংলাদেশ ব্যাংক নীতি সূদহার বাড়ায়। তাদের যে দৃষ্টিতে দেশের অর্থনীতি দেখেন, তা বিশ্বের অধিকাংশ দেশেই উল্টো ফল বয়ে আনে। এভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোকে তাদের আয়ের উৎসে পরিণত করে।
পোশাক খাতের রপ্তানির গতি, প্রকৃতি ও আন্তর্জাতিক বাজার নিয়ে গবেষণা করেন বিজিএমইএর সাবেক পরিচালক ও গার্মেন্টস খাতের উদ্যোক্তা মহিউদ্দিন রুবেল। তিনি বলেন, শুধু ব্যাংক ঋণের বাড়তি সুদের কারণে প্রতি পাঁচ ডলারের রপ্তানিতে প্রায় ৭ থেকে ১০ সেন্ট অতিরিক্ত খরচ যোগ হয়েছে। একক পণ্যে এ খরচ কম মনে হলেও মিলিয়ন পিস উৎপাদনের ক্ষেত্রে এর প্রভাব অনেক বড়।
তিনি আরো বলেন, দেশের অনেক গার্মেন্টস কারখানা তাদের কার্যক্রম চালাতে ঋণের ওপর নির্ভর করে। এ ঋণের টাকায় কাঁচামাল যেমন- তুলা, কাপড় ও আনুষঙ্গিক সামগ্রী আমদানি, শ্রমিকদের বেতন পরিশোধ (রপ্তানি মূল্য আদায়ের আগেই), এবং যন্ত্রপাতি কেনা বা কারখানা সম্প্রসারণের খরচ মেটানো হয়। এ ধরনের ব্যয় সাধারণত স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ বা কার্যকরি মূলধনের ঋণ থেকে আসে। তাই সুদের হার বাড়লেই অর্থায়নের খরচ বেড়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












