‘দেশে ফিরিয়ে তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী সাতদিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তারেক রহমানকে মুক্ত রাজনীতি চর্চার সুযোগ দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন নেতাকর্মীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নগরীর জিরো পয়েন্ট তিনি এসব কথা বলেন।
মিনু বলেন, ৭৫ সালে শহীদ জিয়া যেভাবে দেশকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তিনি বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।