যৌক্তিক সময়ে নির্বাচন দেবে অন্তর্র্বতী সরকার, আশা ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্র্বতী সরকার গত তিন মাসে অনেক কাজ করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা যদি তাদের সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে।
৭ নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর শেরে-বাংলা নগরে তিনি এসব কথা বলেন।
অন্তর্র্বতী সরকারের তিন মাস পূর্ণ হয়েছে, তারা কি কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই তারা অনেক কাজ করেছে। আমরা বিশ্বাস করি উপযুক্ত সময়ে তারা নির্বাচন দিতে সক্ষম হলে এই জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
ফখরুল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক-জনতা দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজাতি করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে।
তিনি বলেন, ৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি। সেই রাজনীতি ছিল গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি। তারই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে সিপাহি জনতার বিপ্লবের পর জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করলেন।
সেই সময় জিয়াউর রহমান রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন। তিনি বাংলাদেশে নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি করেন।
ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে নানাভাবে নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৭০০ মানুষকে গুম করে হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে আধিপত্যবাদ পরাজিত করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।