দেশে কতগুলো বাঘ আছে, জানা যাবে জুনে -পরিবেশমন্ত্রী
দেশে বর্তমানে কতগুলো বাঘ আছে, এ তথ্য আগামী জুন মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকায় সৌদি দূতাবাসে আন্তর্জাতিক অ্যারাবিয়ান লিপার্ড দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এক সময় অ্যারবিয়ান চিতা বা লিপার্ড প্রাণী পুরো আরব উপদ্বীপ জুড়ে বাস করলেও ইদানিং মাত্র কয়েকটি জায়গায় এদের দেখা যায়। প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট আইইউসিএন-এর তালিকা অনুসারে বর্তমানে ওমান, ইয়েমেন, সৌদি আরবে এই চিতাটির আনাগোনা আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।