বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা, পদ্মা, মেঘনা ও কর্ণফুলী নদীর মোহনা এবং উপকূলীয় ১৯টি জেলায় প্রায় সাড়ে চার লাখ পরিবারের জীবন-জীবিকা জড়িয়ে আছে বঙ্গোপসাগরে মাছ শিকারের সঙ্গে।
শুধু মৎস্য আহরণ নয়, দেশের এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বিশাল সমুদ্রসীমাকে কাজে লাগিয়ে সামুদ্রিক বাণিজ্য, জাহাজশিল্প, শিপব্রেকিং, মেরিকালচার, জ্বালানি, পর্যটন ও নবায়নযোগ্য শক্তিসহ পঁচিশটির বেশি খাতে ব্লু- ইকোনমি বা সুনীল অর্থনীতির টেকসই ব্যবহারের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কিন্তু সংশ্লিষ্ট রাষ্ট্রীয় দপ্তরগুলোর সমন্বয়হীনতা, গবেষণা ও প্রশিক্ষিত জনবলের অভাবে বিপুল এ সম্ভাবনা কাজে লাগাতে পারছে না দেশ।
বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর থেকে প্রতিবছর আট মিলিয়ন টন মাছ শিকার হলেও দেশের মৎস্যজীবীরা আহরণ করেন মাত্র ০.৭০ মিলিয়ন টন। অন্যদিকে বটম ট্রলে (২০০ কিলোমিটার জলসীমায়) অতিরিক্ত মৎস্য আহরণের কারণে সাগরের সুস্বাদু লাক্ষা, চাপিলাসহ অন্তত আট প্রজাতির মাছ চিরতরে হারিয়ে যাচ্ছে।
অন্যদিকে, সমুদ্রসীমা মীমাংসার এক দশক পেরিয়ে গেলেও বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বহুমাত্রিক জরিপের কাজ এখনো আলোর মুখ দেখেনি। এক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো এক পা এগিয়ে তিন পা পিছিয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোকে আগ্রহী করতে সুবিধা বাড়ানোর পন্থায় এগোচ্ছে সরকার।
বর্তমানে বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষের জীবিকা সরাসরি সমুদ্রনির্ভর অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। দেশে মাছের মোট উৎপাদনের ১৬ শতাংশ (৬.৮১ লাখ মেট্রিক টন) আসে সমুদ্র থেকে। এ সমুদ্র এলাকায় টেকসই আহরণ নিশ্চিত করা গেলে বছরে ৮০ লাখ টন মাছ ধরার সুযোগ রয়েছে। বঙ্গোপসাগরের বিশাল জলসীমাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শুধু সামুদ্রিক মাছ ও জলজ উদ্ভিদ রপ্তানি করেই প্রতিবছর আয় হতে পারে বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ।
বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসকে আবিদ হুসাইন বলেন, আমরা এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বিশাল সমুদ্রসীমার মাত্র ২৪ হাজার কিলোমিটার এলাকায় মাছ শিকার করতে পারছি। মূলত সমুদ্রে মাছের অবস্থান সংক্রান্ত কোনো জরিপ না থাকায় জেলেদের বংশপরম্পরায় চলে আসা অভিজ্ঞতার ভিত্তিতে মাছ শিকারে যেতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)