দেশের মূল্যস্ফীতি বেড়েছে জুলাইয়ে
দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে গত জুলাই মাসে। জুন মাসের তুলনায় জুলাইয়ে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।
বিবিএসের সবশেষ তথ্য বলছে, জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ০.০৭ শতাংশ বেড়ে ৮.৫৫ শতাংশ হয়েছে, গত জুন মাসে যেটি ছিল ৮.৪৮ শতাংশ।
বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ০.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭.৫৬ শতাংশ। জুন মাসে যেটি ছিল ৭.৩৯ শতাংশ।
এদিকে জুন মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৭ শতাংশ থাকলেও জুলাই মাসে সেটি বেড়ে ৯.৩৮ শতাংশে দাঁড়িয়েছে। বেড়েছে ০.০১ শতাংশ।
এছাড়া জুলাই মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭.৩৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৭৩ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮.০৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৫৫ শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।